৫ জানুয়ারির নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের মতে অন্য আসনগুলোতে ৪০ ভাগ ভোট পড়েছে। এটি সঠিক ধরে হিসাব করলেও গড়ে ভোট পড়েছে ১৮ ভাগ, এভাবেই বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটির আয়োজিত ‘স্টেট অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক সভায় তিনি প্রধান বক্তার  বক্তব্যে এ কথা বলেন।
ড. এমাজ উদ্দিন বলেন, যারা একটি ভোটও না পেয়ে সংসদে গেছেন,তাদের বিবেকের কাছে প্রশ্ন- তাদের কি সংসদের কথা বলা উচিত? জনগণের প্রতিনিধিত্ব করার ঔদ্ধত্ব কি তাদের সাজে? এটি উচিত না।
তিনি আরো বলেন,সব দলের অংশগ্রহণে নির্বাচন দেয়ার আহ্বান জানান,নয়তো এভাবে সংসদ চললে গণতন্ত্র হবে না। এটি হবে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার ব্যবহার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাহবুবুর রহমান,ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. পিয়াস করিম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি ইউসুফ হায়দার,প্রফেসর দিলারা জামান,বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আজম,সাংবাদিক সাদেক খান,প্রফেসর সাইফুদ্দিন আহমেদ,মোঃ মঞ্জুর হোসেন ঈসা,কী নোট উপস্থাপন করেন জুনায়েদ আহমেদ।
[b]

ঢাকা, ২৪জানুয়ারি, (টাইমনিউজবিডি)//এসএইচ[/b]