সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার সংবর্ধনা অনুষ্ঠানের খাবার টেবিলে বসা নিয়ে সৃষ্ট কলহে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইরানী নামে একজন গুরুতর আহত হয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে শাহজাদপুরে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে  সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না বেশ কয়েকটি গাড়িতে দলীয় নেতাকর্মী নিয়ে যোগ দেন।
অনুষ্ঠানে শেষে মধ্যাহ্নভোজে সময় টেবিলে আসন নিয়ে এমপি মুন্নার কর্মী রিভজী ও শাহিনের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই দুজনই এমপির হিসাবে পরিচয় দিয়ে থাকেন। পরে সিরাজগঞ্জে ফিরে আসার পর ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় এমপির ষ্টেশন রোডস্থ বাসার সামনে ভাগনে ও ভাতিজার গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় রিজভীর সমর্থকরা শাহিনের সমর্থক ইরানীকে শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আহত ইরানী এমপির ভাতিজা বলে পরিচয় দিয়ে থাকেন। এ ঘটনায় উভয় গ্রুপের আরও কয়েকজন আহত হয়। এমপি মুন্নার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।