[b]সিরাজগঞ্জ:[/b] জেলায় আগামী কাল শনিবার ভোর ছয়টা থেকে টানা ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে জেলা ১৮ দলীয় জোট।
শুক্রবার সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় ১৮ দলের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান দুই দিনের হরতাল পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

জেলাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালন ও ক্ষমতাসীনদের একতরফা নির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।