[b]লক্ষ্মীপুর: [/b]লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ দলীয় জোটের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলার রামগঞ্জ ও কমলনগর থানা পুলিশ।  
রোববার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রামগঞ্জ উপজেলার মো. খোকন মিয়া (৪০),আরাফাত হোসেন (২০),  কমলনগর উপজেলার মো. মাহফুজুর রহমান (৩২),আবুল বাশার বাচ্চু (৩৫)  ও বেলাল হোসেন (৩০)।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার সার্কেল কাজী হেলাল উদ্দিন জানান, অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় হরতাল ও অবরোধের নামে জেলায় নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ দলের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।