গাজীপুরে মাথা ও শরীর থেতলানো অবস্থায় অজ্ঞাত পরিচয় যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সকাল ৯টা থেকে এ পর্যন্ত রংপুর, মৌলভীবাজার ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন লেনের মাঝখানে ভাওয়াল গড় ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে সকালে পথচারীরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
[b]গাজীপুর, ৭ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]