নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ট্রাক চাপায় মহিলা পুলিশ কনেস্টেবল রোকেয়া নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা যায়, স্নান উৎসব থেকে ডিউটি শেষ করে পুলিশ লাইনে ফিরছিলেন। পথে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রোকেয়া মারা যায়।
ঘাতক বাসসহ চালককে আটক করা হয়েছে বলেও জানা যায়।
[b]ঢাকা, ৬ এপ্রিল,(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]





