দেশের সাতটি বিভাগেই আজ অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।  
শনিবারতাই সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। কোথাও হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মেঘের সঙ্গে চলছে সূর্যের লড়াই।
ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে মাইজদী কোর্টে সবচেয়ে বেশি ৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
গরম থেকে আপাতত নিস্তার মিলেছে। ১০ দিন আগেও দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। বৃষ্টির কারণে তা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]