[b]ঢাকা:[/b] বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্ট অবরোধের সাথে ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মিছিল সমাবেশ করেছে  বিএনপি-জামায়াত পন্থী আইনজীবীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন আইনজীবীরা।
সমাবেশে জয়নুল আবেদীন বলেন,সরকার জনগণ কে নিয়ে পুতুল খেলা খেলছে। তারা যদি দেশ ধ্বংসের এই নীতি না বদলান তাহলে দেশের সকল আইনজীবীদের নিয়ে আমরা আরো কঠিন আন্দোলন করব।সে আন্দোলনেই সরকারের পতন হবে।[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389080814.jpg[/img]
মিছিল সমাবেশে নেতৃত্ব দেন সুপ্রিমকোর্ট বার এর সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল,ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল,সুপ্রিমকোর্ট বারের সহ-সভাপতি এবিএম ওয়ালিউর রহমান ,সহ-সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম রাজা ও সাইফুর রহমান, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।