শনিবার (৩ অক্টোবর) দুপুর দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত এবং ডাকসু ভিপি সাদিক কায়েম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমান, আব্দুল মান্নান, আতাউর রহমান সরকার, ড. মোবারক হোসেন, অ্যাডভোকেট কামাল উদ্দিন, মুহিবুল্লাহ, শাহিন আহমেদ খান প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন, প্রেসক্লাব ও হাইকোর্ট সড়ক প্রদক্ষিণ করে।
এস











