ফেনীর সোনাগাজীতে পরিত্যক্ত অবস্থায় ২৭টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে ৮টায় ওই বোমাগুলো উদ্ধার করা হয়।
সোনাগাজী থানার এসআই মো. সাইফুল জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে অভিযান চালায়। এসময় তপন উদ্দিনের বাড়ির পাশে পুকুর পাড়ের কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭ টি বোমা উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]