সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামাত-শিবিরের ২০ নেতা কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।
রবিবার গভীর রাত ৩টা থেকে সকাল আটটা পর্যন্ত উপজেলার কল্যাণপুর,কান্দাপাড়া ও সর্বতুলসি এলাকায় এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন ২০ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশ,র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা রবিবার রাত তিনটার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর,কান্দাপাড়া ও সর্বতুলসি এলাকায় অভিযান শুরু করে।
সকাল আটটা পর্যন্ত চলা এই অভিযানে এই তিনটি গ্রাম থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ২০ নেতা কর্মীকে আটক করা হয়।
যাচাই-বাছাই শেষে এদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে
শ্রেণীহীন
সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: আটক ২০
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামাত-শিবিরের ২০ নেতা কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।





