গাজীপুরে আব্দুল হালিম (৫৮) নামে কোর্ট পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ঢাকা-গাজীপুর সড়কের নলজানী এলাকায় জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়,গাজীপুর আদালতে আসামি আনার জন্য কোর্ট পুলিশ কারাগারে প্রবেশ করে। প্রিজন ভ্যান বের হওয়ার পর ১টি গুলির শব্দ শোনা যায়। পরে কনস্টেবল হালিমকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজীপুর কোর্ট পুলিশের এক পরিদর্শক জানান,নিজের অস্ত্রের গুলিতে কনস্টেবল হালিম আহত হয়েছেন।
গাজীপুর কোর্ট পুলিশে কর্মরত হালিমের পিতার নাম সফিজ উদ্দিন। গাজীপুর মহানগরের জাজর গ্রামে থাকেন তিনি।
[b]গাজীপুর, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
গাজীপুরে পুলিশ গুলিবিদ্ধ
গাজীপুরে আব্দুল হালিম (৫৮) নামে কোর্ট পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ঢাকা-গাজীপুর সড়কের নলজানী এলাকায় জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে।





