[b]ময়মনসিংহ:[/b] জেলায় মোটর সাইকেল র্যালি করে ধর্ম প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়ে ট্রাক চাপায় জামাল নামে এক ছাত্রলীগ কর্মী নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নতুন ধর্ম প্রতিমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ময়মনসিংহে আগমন উপলক্ষ্যে তাঁকে অভ্যর্থনা জানাতে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করে জেলা ছাত্রলীগ।
মোটর সাইকেল শোভাযাত্রা যোগে মন্ত্রীকে ত্রিশাল থেকে অভ্যর্থনা জানিয়ে আনতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুড়খাই নামক স্থানে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী জামাল নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন। আহত দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শ্রেণীহীন
ধর্ম প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়ে ছাত্রলীগ কর্মী নিহত
জেলায় মোটর সাইকেল র্যালি করে ধর্ম প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়ে ট্রাক চাপায় জামাল নামে এক ছাত্রলীগ কর্মী নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।





