পাবনার সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বেলা সাড়ে ১১টায় পাবনা শহরের আটুয়া মহল্লার নিজ বাড়িতে তিনি ইন্তিকাল করেন।
তিনি সিরাজগঞ্জ-৬ (চৌহালি, এনায়েতপুর, শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে মেহেদী হাসান মিলন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা করেন।