মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে সাড়ে পাঁচ শ পাসপোর্ট চুরির ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কুয়ালালামপুরে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুব শিগগির তদন্ত দল মালয়েশিয়ায় যাবে। এ ছাড়া ওই ঘটনায় কুয়ালালামপুরে ইতিমধ্যে গঠিত তদন্ত দলটি আগামী কয়েক দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।
কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট চুরির ঘটনায় এক বাংলাদেশীকে মালয়েশিয়ার পুলিশ আটক করেছে।
এ মাসের শুরুর দিকে কিছু সন্দেহজনক পাসপোর্ট সত্যায়নের জন্য হাইকমিশনে জমা দেয়ার পর পাসপোর্ট চুরির বিষয়টি নজরে আসে।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
পাসপোর্ট চুরির ঘটনায় কুয়ালালামপুরে যাচ্ছে তদন্ত দল
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে সাড়ে পাঁচ শ পাসপোর্ট চুরির ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কুয়ালালামপুরে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।





