ফেনীর উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী আলেয়া আক্তার বেবিকে শহরের টাইমপাস চাইনিস রেস্টুরেন্টের মালিক ওমর ফারুকের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। শনিবার বিকেলে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃ্ষ্টি হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফেনী শহরে ট্রাংক রোডের একটি চাইনিস রেস্টুরেন্টে উপজেলা যুবমহিলা লীগের নেত্রী বেবি ও ব্যবসায়ী ওমর ফারুককে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
সংশ্লিষ্ট সূ্ত্রে আরো জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে সাংগঠনিক কাজে আলেয়া আক্তার বেবি শহরের লতিফ টাওয়ারের সামনে আসেন। সহকর্মীদের আসতে দেরি হওয়ায় তিনি টাওয়ারের ২য় তলায় রেস্টুরেন্টে বসেন। এ সময় তার সাথে রেস্টুরেন্টের মালিক ওমর ফারুকের কথা হয়। এক পর্যায়ে টাওয়ারের চতুর্থ তলায় রেস্টুরেন্ট মালিক ওমর ফারুকের কক্ষে নিয়ে চলে যান তারা দুজন। পরে সেখান থেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়।
তবে, উদ্ধারের পর উৎসুক লোকজনের সামনে যুব মহিলালীগের নেত্রী অভিযোগ করেন, ওই কক্ষে ওমর ফারুক তাকে জোরপূর্বক শ্লীলতাহানীর চেষ্টা করে। টের পেয়ে আশপাশের লোকজন থানায় খবর দিলে ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ ও এসআই গোলাম হক্কানি ঘটনাস্থল থেকে তাদের আটক করে। থানায় নিয়ে আসলে দলীয় নেতাদের চাপে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডট.কম) // কে বি [/b]