গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত ও বিএনপির ৩ নেতাকে গ্রেফতার করেছে সাদা পোশাকধারী পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-নিজপাড়া গ্রামের সাইব উদ্দিনের ছেলে বেলকা ডিগ্রি কলেজের প্রভাষক জামায়াত নেতা ফারুকুল ইসলাম, ডি. ডব্লিউ ডিগ্রি কলেজের প্রভাষক হুড়াভায়াখাঁ গ্রামের জামায়াত নেতা আব্দুর রউফ ও পাঁচগাছী শান্তিরাম গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে বিএনপি নেতা শামীম সরকার।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোজাম্মেল হক জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের পুলিশ হত্যাসহ একাধিক নৈরাজ্য মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]