[b]ঢাকা:[/b] পদ্মাসেতুর মূল কাজ আগামী  জুন মাসে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আর নদী শাসনের কাজ শুরু হবে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সেতু ভবনে পদ্মাসেতুর দরপত্র জমাদানের শেষ সময়ে এক সংবাদ সম্মেলনে   তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের জানান,তিনটি প্রতিষ্ঠান মূলসেতুর দরপত্র জমা দিয়েছে। এগুলো বিশ্বব্যাংক নির্ধারিত কনসালটেন্সি ফার্মে পাঠানো হবে।
যোগাযোগমন্ত্রী আরো জানান,  পদ্মাসেতুর আনুষঙ্গিক কাজ চলছে। এছাড়া সেতুতে রেল ও সড়ক উভয় পথই থাকবে।