আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিভ্যানের সঙ্গে লাগানো বোমা বিস্ফোরিত হয়েছে। এতে হতাহতের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

তবে নামপ্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা জানিয়েছেন, অন্তত ৬ জন নিহত হয়েছেন, আহত অন্তত সাত।

আজ শনিবার (১৩ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুলের দাশত-ই বারচি এলাকায় আগুন লেগেছে।

এতে অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছে। তদন্ত চলছে।

এইচএন