দুর্নীতিতে আমরা ওস্তাদ। এটা আমাদের জাতীয় চরিত্র। সাংবাদিক ও সংবাদমাধ্যমগুলোর দুর্নীতি অরও ভয়ঙ্কার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে প্রাণ-আরএফএল’র শিল্পপার্ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ৫ বছরে ভ্যাট-ট্যাক্সসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি অনেকাংশে কমেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতি রয়েছে। বাসা-বাড়িতে গ্যাসের মতো মূল্যবান সম্পদ অপচয় হচ্ছে। ভবিষ্যতে আবাসিকভাবে গ্যাস সংযোগ দেয়া হবে না।
তিনি বলেন,দুর্নীতি দূর করার জন্য যে শাস্তির বিধান রয়েছে তা যথেষ্ট নয়। দুর্নীতি প্রতিরোধে প্রক্রিয়াগত উন্নয়নের কাজ চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন, প্রাণ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আমজাদ হোসেন,সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ,হবিগঞ্জ-৩ ও ৪ আসনের সংসদ সদস্য প্রমুখ।
[b]ঢাকা, ৭মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]