[b]পাবনা:[/b] জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু তালেব মণ্ডল ও জেলা শিবির সভাপতি আরিফুল ইসলামকে সদর থানা পুলিশ আটক করেছে।
সোমবার বেলা ১১টার দিকে তাদের বাংলা ক্লিনিক এলাকা থেকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে।
শ্রেণীহীন
পাবনায় জামায়াত সেক্রেটারী ও শিবির সভাপতি আটক
পাবনা: জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু তালেব মণ্ডল ও জেলা শিবির সভাপতি আরিফুল ইসলামকে সদর থানা পুলিশ আটক করেছে।





