ঢাকা:ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সালের নির্বাচন চলছে।নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের জন্য আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীলদল ও বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদাদল প্রতিদ্বন্দ্বিতা করছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।এ বছর নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. একে ফজলুল হক শাহ।

রাজনৈতিক উত্তাপের মধ্যে সোমবার দুপুরে নির্বাচন পেছানোর দাবি জানায় বিএনপিপন্থী শিক্ষকদের সাদাদল।তবে সোমবার রাতেই সাদাদল সূত্র জানায়, তারা নির্বাচনে অংশ নেবে।

সাদাদলের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড.এবিএম ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'সাদাদল নির্বাচনে অংশ নেবে।'

নীলদল

নীলদলের প্রার্থীরা হলেন: সভাপতি পদে বর্তমান শিক্ষক সমিতির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সিন্ডিকেট-সিনেট সদস্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট আ ব ম ফারুক; কোষাধ্যক্ষ পদে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, ব্যাংকিং বিভাগের চেয়াম্যান, সিনেট-ফাইন্যান্স কমিটির সদস্য অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের ডিন, দুযোর্গবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এবং সূর্যসেন হলের প্রভোস্ট ড. এএসএম মাকসুদ কামাল; যুগ্ম-সাধারণ পদে ক্রিমনোলজি বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য অধ্যাপক ড. জিয়াউর রহমান।

নীলদলের ১০ সদস্য প্রার্থী হলেন: টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য শফিউল আলম ভূঁইয়া, অর্থনীতি বিভাগের অধ্যাপক ও জাপান স্টাডিজের পরিচালক ড. আবুল বারাকাত; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. একেএম গোলাম রব্বানী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সিনেট-শিক্ষক সমিতির সদস্য ড. তাজিন আজিজ চৌধুরী, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ও রোকেয়া হলের প্রভোস্ট এবং সিনেট সদস্য অধ্যাপক ড. নাজমা শাহীন, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. বিমান চন্দ্র বড়ুয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং সিনেট-শিক্ষক সমিতির সদস্য ড. আখতারুজ্জামান, রসায়ন বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য অধ্যাপক ড. আফতাব আলী শেখ, জীববিজ্ঞান অনুষদের ডিন ও সিনেট সদস্য অধ্যাপক ড.ইমদাদুল হক ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট ও সিনেট-শিক্ষক সমিতির সদস্য ড. সাবিত রিজওয়ানা রহমান।

সাদাদল

সাদাদলের প্রার্থীরা হলেন: সভাপতি সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম, সহ-সভাপতি প্রার্থী মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ এবং শিক্ষক সমিতির বর্তমান সহ-সভাপতি ড. মো. আখতার হোমেস খান, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক পদে পাল ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া।

সদস্য পদে ১০ প্রার্থী হলেন: অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. আবুল হাসনাত, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. এবিএম ওবায়দুল ইসলাম, শিক্ষা ও গেবষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও একাডেমিক কাউন্সিলের সদস্য মো. আবদুস সালাম, পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের অধ্যাপক, ইন্টান্যাশনাল হলের প্রভোস্ট এবং সিনেট-সিন্ডিকেট সদস্য মো. লুৎফর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগরে অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. লায়লা নূর ইসলাম, কলা অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক এবং সিনেট সদস্য ড. সদরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ।