[b]ঢাকা:[/b] বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম নাজির আহমাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার রাত ১১টা ১০মিনিটে রাজধানীর শংকরে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দলের প্রচার বিভাগ থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়।
গত ২৭ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ২ জানুয়ারি দ্বিতীয় দফায় হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
জামায়াতের নায়েবে আমীর নাজির আহমাদের ইন্তেকাল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম নাজির আহমাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার রাত ১১টা ১০মিনিটে রাজধানীর শংকরে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তাহসিফের লাশ উদ্ধারে জামায়াতের উদ্বেগ, জড়িতদের শাস্তি দাবি
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
রাত পোহালেই ভোট,কে জিতবে!জামায়াত না বিএনপি
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জামায়াতের নিন্দা
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার এক বিবৃতিতে এ নিন্দা জানান।
















