বাহরাইনে বাংলাদেশি নির্মান শ্রমিক নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টায় আদলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ চিহ্নিত করেন তার স্বজনরা।
নিহত শ্রমিকের নাম মজিদ, পিতা-রেনু মিয়া, গ্রাম-নারায়ণপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা বলে জানাগেছে।
ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর