স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জে ৭ খুনের মামলায় আসামি গেফতারে দীর্ঘসূত্রিতা হচ্ছে না। তবে আইনি প্রক্রিয়া মেনে চলার কারণেই একটু সময় লাগছে।
বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে মাদকদ্রব্য চোরাচালান সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর সাবেক তিন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করতে দেরি হচ্ছে কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে প্রক্রিয়া মেনেই গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের গ্রেফতারের সব প্রক্রিয়া শেষ হয়েছে। সাবেক ওই তিন সেনা কর্মকর্তার আত্মসমর্পন বা আপিল করা ছাড়া উপায় নেই।
'বুধবার তিন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হবে' এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, আমি এ ধরনের কথা বলিনি, আমাকে মিস কোট করা হচ্ছে।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
৩ সেনা কর্মকর্তাকে গ্রেফতার করতে সময় লাগবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জে ৭ খুনের মামলায় আসামি গেফতারে দীর্ঘসূত্রিতা হচ্ছে না। তবে আইনি প্রক্রিয়া মেনে চলার কারণেই একটু সময় লাগছে। তিনি বলেন, আমাদের গ্রেফতারের সব প্রক্রিয়া শেষ হয়েছে। সাবেক ওই তিন সেনা কর্মকর্তার আত্মসমর্পন বা আপিল করা ছাড়া উপায় নেই
তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু ২০২৭ সালের নভেম্বরে: প্রতিমন্ত্রী
দীর্ঘদিনের প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে সরকার। সব প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৭ সালের নভেম্বর মাসে এ মহাপরিকল্পনার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: প্রতিমন্ত্রী
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে রাষ্ট্রদূত থাকছেন না।
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
অস্ত্র হাতে মাদক কারবারিদের ধাওয়া করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন । সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের সিদ্ধান্ত জানান।
দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়ার পর এবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
















