রেলযোগাযোগের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে।
ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিবেন এডিশনাল ডিরেক্টর জেনারেশ (অপারেশন) শাহ জহিরুল ইসলাম। ভারতের পক্ষে নেতৃত্ব দিবেন এ.কে মিত্র। বৈঠকে দুই দেশের রেল যোগাযোগের সহযোগীতার বিষয়ে আলোচনা করা হবে।
এছাড়া, বিরল (বাংলাদেশ)- রাধিকাপুর (ভারত), চিলাহাটি (বাংলাদেশ)- হলদিবাড়ি (ভারত) এবং আখাউড়া (বাংলাদেশ)- আগড়তলার মধ্যে রেল সড়ক স্থাপনের বিষয়ে আলোচনা করা হবে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
.





