আবারও তাপপ্রবাহের কবলে পড়েছে দেশ। তীব্র তাপপ্রবাহে কয়েকটি অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানীতেও।
আবহাওয়া অধিদপ্তর বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে সাতক্ষীরায়। সেখানে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ৪১ দশমিক ১।
এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, বগুড়া, খুলনা ও পটুয়াখালীতে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা ও সৈয়দপুর অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, মাইজদীকোর্ট ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিরাজমান এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বুধবার সন্ধ্যায় আবহওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে- ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
এর আগে গত মাসে কয়েকদফা তাপপ্রবাহ বয়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে।
ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
শ্রেণীহীন
আবারও সেই তাপ
আবারও তাপপ্রবাহের কবলে পড়েছে দেশ। তীব্র তাপপ্রবাহে কয়েকটি অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানীতেও। আবহাওয়া অধিদপ্তর বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে সাতক্ষীরায়। সেখানে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়





