শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল এলাকা থেকে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা  এগুলো উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে গ্রীণ চ্যানেল এলাকা সংলগ্ন বাথরুমের কমোডের পাশ থেকে ৪ কেজি ৬শ’ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানান শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক । দুবাই থেকে এ স্বর্ণের চালান আনা হয় এবং এর সাথে বিমান ও সিভিল এভিয়েশনের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
[b]ঢাকা,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]