চট্রগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। দুবাই এবং ওমান থেকে শাহ আমানত বিমানবন্দরে আসা দুটি ফ্লাইটের পাঁচজন যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল বলেন, দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার (জি-৯৫২৩) ফ্লাইটে করে আসা যাত্রী মো.ওহিদুল আলমের শরীরে তল্লাশি চালিয়ে ৫টি স্বর্ণবার উদ্ধার করা করা হয়।
এছাড়া মাস্কাট থেকে আসা ওমান এয়ারলাইন্সের (ডব্লিউওয়াই-৩১১) ফ্লাইটে করে আসা কাজী মো.শাহজাহানের কাছ থেকে ৪টি, আব্দুল বাসেত, জাহেদুল আলম ও আইসুর রানার কাছ থেকে দুটি করে ৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
মশিউর জানান, উদ্ধার হওয়া স্বর্ণবারের ওজন এক কেজি ৭২৫ গ্রাম। এর বর্তমান বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
শাহ আমানত বিমানবন্দরে ১৪টি স্বর্ণ বার উদ্ধার
চট্রগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। দুবাই এবং ওমান থেকে শাহ আমানত বিমানবন্দরে আসা





