চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনুচ (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ। এদিকে, রাঙ্গামাটি সদরের হাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তি প্রিয় চাকমা ও তার সঙ্গী মৃত্যুঞ্জয় চাকমা অপহরণ করেছে দূর্বৃত্তরা।
সোমবার ভোর ৬টায় ফটিকছড়ি উপজেলার খীরাম টিলাপাড়ার হাজির বাম এলাকা থেকে ইউপিডিএফ কর্মীরা তাকে বাড়ি থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়।এবং রোববার রাত সাড়ে ১০টার দিকে রাঙ্গামাটি মাইচ্যাপাড়া ও তংচঙ্গা এলাকার মাঝামাঝি স্থান থেকে তাদের অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভোর ৬টার দিকে ৫০/৫৫ জনের পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ ব্যবসায়ী ইউনুচকে চোখ-মুখ বেঁধে উপজেলার কর্ণফুলী চাবাগান সড়ক হয়ে পাহাড়ের দিকে নিয়ে যায়। এ সময় তারা ৩০/৩৫ রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
অন্যদিকে, রাঙ্গামাটি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা এখনো ওয়ার্ড কাউন্সিলর অপহরণের ব্যাপারে কিছু জানেনা বলে জানান।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]