চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে গোয়েন্দা ও শুল্ক কর্মকর্তারা।
বুধবার বিকাল ৪টার দিকে জেদ্দা থেকে আসা মো. ইসমাইল নামে এক যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দরের গোয়েন্দা ও শুল্ক কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,জেদ্দা থেকে আসা বিজি-০৩৮ বিমানে তল্লাশি চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় মো. ইসমাইলকে আটক করা হয়।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]