সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের পথে তিনদিব্যাপী রোড মার্চের পর্যবেক্ষণ রিপোর্ট জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে গণজাগরণ মঞ্চ।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এ সংবাদ সম্মেলন করবে তারা।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,নির্বাচনোত্তর সময়ে জামায়াত-শিবির সারাদেশে সংখ্যালঘুদের উপর যে হামলা চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এর প্রতিবাদে আমরা রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং গত ১৯ জানুয়ারি তা সফলভাবে সম্পন্ন করেছি।
তিনি আরো বলেন,রোডমার্চে  আমরা উত্তর বঙ্গের বিভিন্ন এলাকা ঘুরে নির্যাতনের শিকার বিভিন্ন লোকজনের সাথে মতবিনিময় করেছি। তাদের উপর নির্যাতনের বিভিন্ন বর্ণনা শুনেছি। তার বিস্তারিত রিপোর্ট আমরা আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে তুলে ধরা হবে।