মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতি পাড়ায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১ জন অটোরিকশা চালক ও অন্য জন যাত্রী বলে জানা গেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসর জানান, চালতি পাড়ায় ঢাকাগামী গাঙচিল পরিবহনের একটি বাস মাওয়াগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রী মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পরপর বাসটি ভাঙচুর করে ও চালককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে স্থানীয়রা।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সিরাজদিখানে বাসচাপায় নিহত ২
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতি পাড়ায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১ জন অটোরিকশা চালক ও অন্য জন যাত্রী





