আগামী বৃহস্পতিবার পঞ্চম দফায় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ বিকাল সাড়ে ৩টায় তফসিল সংক্রান্ত বিষয়ে আলোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নেন।
পঞ্চম দফায় ৮৬ উপজেলা নির্বাচনের প্রস্তাবনা কমিশন সভায় উত্থাপন করা হয়। এ সংক্রান্ত নথিপত্র সোমবার চূড়ান্ত করা হয়েছে। আগামী ৩১ মার্চ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করার প্রস্তাব করা হয়েছে।
পঞ্চম দফায় উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসারদের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন ২ মার্চ, যাচাই-বাছাই ৫ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ প্রস্তাব করা হয়।
সম্ভাব্য যে ৮৬ উপজেলায় তফসিল হচ্ছে:
গাইবান্ধার ফুলপুর, সুন্দরগঞ্জ, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, বরগুনা সদর, বামনা, পাথরঘাটা, আমতলী, নরসিংদী সদর, মনোহরদী, রায়পুর, টাঙ্গাইল সদর, ঘাটাইল, মির্জাপুর, গোপালপুর, বাসাইল, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, হবিগঞ্জের বানিয়াচং, রাজশাহীর পবা, দিনাজপুরের বিরল, পার্বতীপুর, হাকিমপুর, পাবনা সদর, বেড়া, ময়মনসিংহের গফরগাঁও, ত্রিশাল,
নান্দাইল, কুমিল্লার সদর দক্ষিণ, মুরাদনগর, চান্দিনা, ঠাকুরগাঁও সদর, গাজীপুরের সদর, কালীগঞ্জ, মৌলভীবাজারের জুড়ী, রাজনগর, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী, সিরাজদিখান, লৌহজং, চট্টগ্রামের সন্দ্বীপ, বগুড়ার সদর, নারায়ণগঞ্জ সদর, সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার, সিলেটের বিয়ানীবাজার, ব্রাহ্মণবাড়িয়ার সদর, আশুগঞ্জ, বাঞ্ছারামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ, রাঙ্গামাটির সদর, রংগদু, রাজস্থলী, বিলাইছড়ী, সিরাজগঞ্জের বেলকুচি, শাহাজাদপুর, কামারখন্দ, নীলফামারীর ডোমার, লালমনিরহাটের কালীগঞ্জ, পটুয়াখালীর দশমিনা,
কলাপাড়া, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, পাকুন্দিয়া, সাতক্ষীরার সদর, তালা, দেবহাটা, নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া, খাগড়াছড়ির দিঘিনালা, লক্ষ্মীরের সদর, রামগতি, রামগঞ্জ, রায়পুর, কক্সবাজারের সদর, টেকনাফ, উখিয়া, ফেনীর ছাগলনাইয়া, জামালপুরের মাদারগঞ্জ, মাদারীপুরের সদর, ঢাকার ধামরাই, বরিশালের মেহেন্দীগঞ্জ, নেত্রকোনা আটপাড়া, শেরপুর নকলা ও কুমিল্লার দাউদকান্দি।
চতুর্থ উপজেলা নির্বাচনগুলো একধাপ কমিয়ে ৫ ধাপে করার সিদ্ধান্ত নেয় ইসি। এর আগে গত ১৯ জানুয়ারি প্রথম ধাপে তফসিল ঘোষণা করে ভোটগ্রহণ ঠিক হয় ১৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপে ২৩ জানুয়ারি তফসিল ভোট ঠিক হয় ২৭ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ৬ মার্চ তফসিল ভোট ১৫ মার্চ, চতুর্থ ধাপে ভোট হবে ২৩ মার্চ।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]//এসএইচ
শ্রেণীহীন
পঞ্চম দফা উপজেলা নির্বাচনের তফসিল বৃহস্পতিবার
আগামী বৃহস্পতিবার পঞ্চম দফায় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ বিকাল সাড়ে ৩টায় তফসিল সংক্রান্ত বিষয়ে আলোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নেন





