আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের ৪ উপজেলায় ৩৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান জেলা রিটানিং অফিসার ইশরাত জামান বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
এরমধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থী রয়েছেন।
জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানান, বান্দরবানের ৪টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া চেয়ারম্যান পদে ২ জন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলা হতে চেয়ারম্যান পদে আ.লীগের চ হাই মং মারমা (চিংড়ি মাছ), বিএনপি সমর্থিত জনসংহতি সমিতি প্রার্থী ক্যবা মং মারমা (আনারস) প্রতীক পেয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আথুই মং মারমা (তালা), মহিলা প্রার্থী মিলি মারমা (পদ্ম ফুল), বিএনপির প্রার্থী ক্যসাইনু মারমা (টিউবওয়েল) ও মহিলা প্রার্থী মাউসাং মারমা (সেলাই মেশিন) প্রতীক পেয়েছেন।
চেয়ারম্যান পদে রুমা উপজেলা হতে আওয়ামী লীগের অ্যাডভোকেট বাচিং থোয়াই (হেলিকপ্টার), বিএনপি সমর্থিত জনসংহতি সমিতির প্রার্থী অংথোয়াই চিং মারমা (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিংথোয়াই মারমা (টেলিফোন)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী জিংসমলিয়ান বম (চশমা), জনসংহতি সমিতির প্রার্থী ক্যহ্লা মারমা (তালা), ইটেন ত্রিপুরা (উড়োজাহাজ), খয়চ্যং ম্রো (টিয়া পাখি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জিংএং ময় বম (ফুটবল), উম্যাসিং মারমা (প্রজাপতি) ও আরতি ত্রিপুরা (পদ্ম ফুল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
লামা উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী মোহাম্মদ ইসমাইল (কাপ-পিরিচ), বিএনপির প্রার্থী সেতারা বেগম (আনারস), থোয়াইনু অং চৌধুরী (মোটরসাইকেল) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু মূছা (দোয়াত-কলম) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী মো. আবু তাহের (চশমা), মহিলা প্রার্থী জাহানারা বেগম (কলস), বিএনপির প্রার্থী মোহাম্মদ মোস্তফা জামাল (তালা) ও শারাবান তহুরা ত্রিপুরা (ফুটবল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

জেলার সবচেয়ে দূর্গম উপজেলা থানছিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী থোয়াই হ্লা মং মারমা (আনারস), বিএনপি প্রার্থী খামলাই ম্রো (ঘোড়া), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ক্যহ্লাচিং মারমা (হেলিকপ্টার), অলসেন ত্রিপুরা (চিংড়ি মাছ)।
একই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অনীল ত্রিপুরা (তালা), চসাথোয়াই মারমা (চশমা), নুমং প্রু মারমা (উড়োজাহাজ), রোয়াল রেম বম (টিয়া পাখি), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী হাবৈরং ত্রিপুরা (কলস), বকুলী মারমা (সেলাই মেশিন) এবং কতং ম্রো (পদ্ম ফুল প্রতীক) পেয়েছেন।
[b]ঢাকা,১৩ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//জেইউ[/b]