লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ কামাল হোসেন শান্ত (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কাউনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামাল রামগঞ্জ উপজেলার মো. রসুল মিয়ার ছেলে। রামগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সন্ত্রাসী কামাল হোসেন শান্তকে রামগঞ্জ উপজেলার কাউনিয়া এলাকা থেকে একটি বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।
এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।
[b]লক্ষ্মীপুর,আরএইচ,টাইমনিউজবিডি//এইচ[/b]