[b]জাবি:[/b] দেশব্যাপী বিএনপি-জামায়াতের নাশকতা,হত্যাকাণ্ডের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অমর একুশে পাদদেশে এসে শেষ হয়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন,বিএনপি-জামায়াত সারা দেশে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তাদের হামলা থেকে রেহাই পায় নি।
এছাড়া, এসব কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানান তিনি।
মিছিল ও সমাবেশে সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।