[b]লক্ষ্মীপুর:[/b]  টানা অবরোধের পাশাপাশি ১৮দলীয় জোটের ডাকা ৪৮ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকাল ৯টায় লক্ষ্মীপুর শহরের মিয়ার রাস্তা মাথা এলাকায় হরতালের সমর্থনে রাস্তায় পেট্রোল ঢেলে ও টায়ার জ্বালিয়ে মিছিল পিকেটিং করেছে জোটের নেতাকর্মীরা। এ ছাড়া জেলার কোথাও কোন মিছিল বা পিকেটিং করার খবর পাওয়া যায়নি।
জেলা বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। অপ্রীতিকর ঘটনায় এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।