রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাচারিবাগ এলাকার ইব্রাহিম পাটওয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই বাড়ির আবু সিদ্দিক (৭০) এবং তার ছেলে আব্দুল আজিজের শিশুপুত্র পিয়াস (৭) ও মেয়ে সুমি আক্তারের শিশুকন্যা পপি আক্তার (৮)।
স্থানীয়রা জানান, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। পানিতে নামার পর তিনি ডুব দিলেও আর ওপরে উঠতে পারেননি। একপর্যায়ে তাকে খুঁজতে গিয়ে পিয়াস ও পপিও পানিতে ডুবে যায়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুরের পানিতে তিনজনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
স্বজনদের ধারণা, পানিতে ডুব দেওয়ার পর আবু সিদ্দিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তার দুই নাতি-নাতনিও পানিতে ডুবে যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস