রাজনৈতিক বক্তব্য না দিয়ে সুনির্দিষ্টভাবে হয়রানির অভিযোগ সংশ্লিষ্ট রিটার্নিং কমর্কর্তাকে জানালে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে জানালেন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ।
শাহ নেওয়াজ বলেন, অনেক রাজনৈতিক বক্তব্য পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। এক্ষেত্রে, সুনির্দিষ্টভাবে রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ আসলে কমিশন ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন, চলতি সপ্তাহে সারাদেশে চুতর্থ উপজেলা নির্বাচনের পঞ্চম দফার তফসির হতে পারে।
রোববার কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শাহ নেওয়াজ বলেন, চলতি সপ্তাহে তফসিল দিয়ে মার্চে উপজেলা নির্বাচন শেষ করা হবে। সমান্য কিছু বাকি থাকলে এইচএসসি পরীক্ষার পর সেগুলো করা হবে।
নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের আগে ও পরেসহ মোট পাঁচ দিন সেনা মোতায়েন থাকবে।
এনির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি কেমন হবে এমন এক প্রশ্নের জবাবে এ কমিশনার বলেন, উপজেলাগুলোতে আইন শৃংখলা ভালো। এখন পর্যন্ত কোন সহিংসতা হয়নি। গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী আমরা আশা করছি কোন সহিংসতা হবে না।
উপজেলাগুলোতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের কমিশন নির্দেশ দিয়েছেন বলে জানালেন, শাহ নেওয়াজ।
শ্রেণীহীন
রাজনৈতিক বক্তব্য নয় সুনির্দিষ্ট হয়রানির অভিযোগ আনতে হবে: শাহ নেওয়াজ
রাজনৈতিক বক্তব্য না দিয়ে সুনির্দিষ্টভাবে হয়রানির অভিযোগ সংশ্লিষ্ট রিটার্নিং কমর্কর্তাকে জানালে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে জানালেন নির্বাচন কমিশনার শাহ নেওয়া





