[b]ঢাকা:[/b] দশম জাতীয় সংসদ নির্বাচন সর্বজনগ্রাহ্য হয়নি। তবে একেবারেই অগ্রহণযোগ্য হয়েছে সে কথাও বলা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষ্যে জনসভার প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ১৮ দলীয় জোট সন্ত্রাস, জঙ্গিবাদ ও সহিংসতা পরিহার না করলে সরকার জনগণের জানমাল রক্ষায় হার্ডলাইনে যাবে।
তিনি বলেন, গত পাঁচ বছরে প্রমাণিত হয়েছে বিরোধী দলের আন্দোলন করার কোন শক্তি নেই। অসাংবিধানিক দাবি নিয়ে আন্দোলন করলে সে দাবি আদায় করা যাবে না।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।