[b]চট্টগ্রাম: [/b]জেলার সাতকানিয়া উপজেলা জামায়াত আমীর মাওলানা আবুল ফয়েজকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর বাকলিয়াস্থ মৌসুমী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে সাম্প্রতিক হত্যাসহ ৬/৭ টি মামলা রয়েছে বলে জানা গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ হোসাইন জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ বাকলিয়া থানার মৌসুমী এলাকার একটি বাসা থেকে উপজেলা জামায়াত আমীর আবুল ফয়েজকে গ্রেফতার করা হয়।
এ সময় তিনি দলীয় একটি সভায় যোগ দিতে সেখানে গিয়েছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে গেলেও আবুল ফয়েজ প্রেফতার হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যা মামলায় তিনি জামিনে আছেন কিনা আমি বলতে পারছি না