সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের কদমতলীতে বাসের চাকায় পিষ্ট হয়ে ভাই-বোন নিহত হয়েছে।
নিহত শিশু মামুন খোন্দকার (৫) ও বন্যা খাতুন (৭) কদমতলী গ্রামের আবুল খয়ের খোন্দকারের সন্তান।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নিহত মামুন তার বোন বন্যা খাতুনের সাথে সড়ক পার হচ্ছিল। এসময় সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী জিম এন্টার প্রাইজের একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মামুন নিহত ও বন্যা গুরুতর আহত হয়। স্থানীয়রা বন্যাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে বন্যও মারা যায়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]