ভাষা শহীদ আবুল বরকতের পরিবারের সদস্যদের কাছে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সফর আলীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়।
মঙ্গলবার দুপুরে শহীদ বরকতের ভাইপো আইন উদ্দিন বরকত গাজীপুর জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। গাজীপুরের পুলিশ সুপারের নিকটও এর একটি অনুলিপি দেয়া হয়েছে।
আইন উদ্দিন বরকত জানান,১৯৮১ সালে তৎকালীন সরকারের আমলে গাজীপুরের নলজানি মৌজায় কাচারীবাড়ির ৬৮ শতাংশ জমি দাদী শহীদ বরকতের মা হাজী হাসিনা বিবির বরাবর ২ টাকার স্ট্যাম্পে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। তৎকালীন ভূমিমন্ত্রী,স্থানীয় সাংসদ ও মহকুমা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ওই বাড়ির দখল বুঝিয়ে দেন। ১৯৮১ সালের ২১ এপ্রিল হাসিনা বিবি মারা যান।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক ওই জমিতেই তাকে দাফন করা হয়। তার মৃত্যুর পর তার ওয়ারিশরা তাদের নামে এসএ (সাবেক দাগে) নামজারি ও জমাভাগ করেন। এরপর শহীদ বরকতের জীবিত উত্তরাধিকারীরা সেখানে ভোগ-দখলে আছেন।
এই জমিতে দোকানপাট দিয়ে সংসার চালায় শহীদ পরিবার। সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) ওই জমির আরএস দাগে নামজারি জমাভাগের প্রস্তাব করা হলে কাউন্সিলর মো. সফর আলী তাতে বাধা দেন এবং জমির রকম পরিবর্তনের অভিযোগ এনে জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর নামজারি জমাভাগ না করতে আবেদন ও মিসকেস জমা করেন।
অপরদিকে ওই মিসকেস তুলে নেওয়ার শর্তে ওই কাউন্সিলর বিভিন্ন সময় তার লোক মারফত তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে শুরু করেন।
আইন উদ্দিন বরকত জানান,গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর (১৭নং ওয়ার্ড) হাজী মেহেদী হাসান ফারুক নামজারির প্রয়োজনে প্রদান করা ওয়ারিশ সনদে ভোগ-দখলকারীদের হাসিনা বিবির ওয়ারিশ বলে নাম উল্লেখ রয়েছে।
২০০০ সনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বরকতকে যে মরণোত্তর ২১শে পদক প্রদান করেন তা যাচাই-বাছাই করে তার ওয়ারিশ বরকতের বড় ভাতিজা আলাউদ্দিন বরকতের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় প্রসাশন কর্তৃক যাচাই-বাছাইয়ের পরও এসব হচ্ছে । এমতাবস্থায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় মধ্যে দিন যাপন করছেন বলে জানিয়েছেন। এ ব্যপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
ভাষা শহীদ বরকত পরিবারকে অত্যাচারের অভিযোগ
ভাষা শহীদ আবুল বরকতের পরিবারের সদস্যদের কাছে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সফর আলীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়।
চুয়েট ভিসি না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ত্যাগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নজিরবিহীন অস্থিতিশীল পরিবেশ ও তীব্র ছাত্র আন্দোলনের মুখে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যস্থতায় এবং একটি শর্ত সাপেক্ষে পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি।
পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি স্বর্ণ, পাওয়া গেল কত টাকা?
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনা করা হয়েছে। এতে পাওয়া গেছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ এবং ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। তবে বৈদেশিক মুদ্রার গণনা এখনো শেষ হয়নি।
সাজেক বন্ধ ঘোষণা পর্যটকদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ
অনিবার্য কারণ দেখিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে পর্যটনকেন্দ্র ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিসি ফরিদা দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
লংমার্চে প্রশাসনের সহযোগিতা চেয়ে ঢাকার ডিসিকে জামায়াতের চিঠি
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
















