রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় চাঁন মিয়া (৪২) ও যৌনপল্লির বাড়িওয়ালী সালমী বেগম(৪৫)নামে দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানান যায়, গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের আদম আলী ফকিরের ছেলে ও স্টিল ব্যবসায়ী চাঁন মিয়া ও দৌলতদিয়া যৌনপল্লির বাড়িওয়ালী সালমী বেগম যৌনপল্লির পাশ দিয়ে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় তিন যুবক মোটরসাইকেলে এসে তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সালমীর মা লায়লী বেগম জানান, সালমী বিএনপির সমর্থক ছিল। তার অনেক শক্র ছিল এবং বিভিন্ন মামলায় তাকে অনেকবার জেলে পাঠানো হয়েছিল। কারা তাকে হত্যা করেছে তা বলতে পারছিনা।
গোয়ালন্দঘাট থানা পুলিশের ওসি আবুল বাসার জানান, অজ্ঞাতপরিচয় তিন যুবক তাদের গুলি করে হত্যা করেছে। এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছেনা।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের খুঁজতে পুলিশ মাঠে নেমেছে।
রাজবাড়ী,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ