ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত চার লেনে রূপান্তর করার ঘোষণা দিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
বুধবার রাতে প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া অর্থ প্রতিমন্ত্রী সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।
বর্তমান সরকারের ভিশন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যেকোনো উন্নয়ন শুধু আঞ্চলিক স্বার্থে নয়, জাতীয় স্বার্থ বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে সরকার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিক অগ্রযাত্রা আরো গতিশীল করতে ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত করা প্রয়োজন। এজন্য আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ সড়কে এ প্রক্রিয়া শেষ পর্যায়ে বলেও জানান তিনি।
সিলেট-সুনামগঞ্জ সড়ককে মহাসড়কে রূপান্তরিত করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত মহাজোট সরকারের সময়ে এ প্রক্রিয়া শুরু হয়েছে। এরইমধ্যে ১৪ সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে।
এ কাজ খুব কম সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ সিলেটে কর্মরত সাংবাদিকরা।
[b]সিলেট,২৩ জানুয়ারি (টাইম নিউজ বিডি)/এএইচ[/b]
শ্রেণীহীন
ঢাকা-সিলেট মহাসড়ক ৪ লেন করার ঘোষণা
ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত চার লেনে রূপান্তর করার ঘোষণা দিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। বুধবার রাতে প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া অর্থ প্রতিমন্ত্রী সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ





