জয়পুরহাটে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এক ডজন মামলার পলাতক আসামী ‘বাটু ওরফে ঘুটু আলম’কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে ঘুটু আলম’কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে ধুলো দিয়ে গত প্রায় ৯/১০ বছর যাবৎ সে আত্মগোপনে করে পালিয়ে বেড়াচ্ছিল। তার বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা রয়েছে।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
শীর্ষ সন্ত্রাসী ঘুটু আলম গ্রেফতার
জয়পুরহাটে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এক ডজন মামলার পলাতক আসামী ‘বাটু ওরফে ঘুটু আলম’কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে





