[size=2]সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনের বনদস্যু  নিহত হয়েছেন বলে পুলিশের দাবি। [/size][size=2]শ্যামনগরের [/size][size=2]সুন্দরবন সংলগ্ন পাখিমারা এলাকায় রবিবার রাত ৩টায় এ ঘটনা ঘটে।[/size][size=2] নিহত হয়েছেন [/size][size=2]রাঙ্গা বাহিনীর প্রধান আশরাফ হোসেন ওরফে আরশাদ হোসেন ওরফে আসলাম হোসেন ওরফে রাঙ্গা (৪৫)। [/size][size=2]রাঙ্গা আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া গ্রামের ফজের আলীর ছেলে।[/size]
এ ঘটনায় পুলিশের এসআই আশরাফুলসহ দুই কনস্টেবল মিলন দর্জি ও ছলিমুল্লাহ আহত হন।
[size=2]শ্যামনগর থানার ওসি ছগির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। [/size][size=2]তিনি জানান, সুন্দরবন সংলগ্ন পাখিমারা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।[/size]
[size=2]পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ‍গুলি ও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পাল্টা জবাবে পুলিশ ৭ রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রাঙ্গাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।[/size]
ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, ১টি তাজা গুলি, ২টি গুলির খোসা, ৪টি হাতবোমা ও রামদা উদ্ধার করা হয়। নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বনদস্যু আশরাফ হোসেন ওরফে আরশাদ হোসেনের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্রসহ বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে।
[b][size=2]সাতক্ষীরা[/size],২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]