মুন্সীগঞ্জের রামেরগাঁওয়ে সানজিদা আক্তার (২১) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তার উদ্ধার করা হয়। নিহত সানজিদা সদর উপজেলার রামেরগাঁওয়ের শাহজাহান খানের মেয়ে।
এলাকাবাসী জানান, সানজিদা তার নিজ বসত-ঘরের আঁড়ার সঙ্গে শক্ত রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন জানান,প্রেমিকের সঙ্গে মা-বাবা বিয়ে দিতে রাজি না হওয়ায় সানজিদা নিজ বসত-ঘরে গলায় ফাঁস দেয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
মুন্সীগঞ্জে তরুণীর লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের রামেরগাঁওয়ে সানজিদা আক্তার (২১) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তার উদ্ধার করা হয়। নিহত সানজিদা সদর উপজেলার রামেরগাঁওয়ের শাহজাহান খানের মেয়ে





