শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সংঘর্ষে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানা গেছে, ‘নিউ বলেশ্বর’ নামের বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে প্রাইভেটকারটি ঢাকার দিকে যাচ্ছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় প্রাইভেটকারে চালকসহ মোট পাঁচজন ছিলেন। তারা মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে ফিরছিলেন বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
এস





